কাজিরহাটে জামায়াতের শিক্ষা শিবির

কাজিরহাট প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিরহাট সাংগঠনিক থানা শাখার উদ্যোগ দিনব্যাপী শিক্ষা শিবিরের অনুষ্ঠিত হয়েছে শনিবার। স্থানীয় একতা ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে প্রায় চার শতাধিক কর্মী নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও বরিশাল জেলা আমির  অধ্যাপক আব্দুল জব্বার।

প্রধান অতিথি তার বক্তৃতায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের জ্ঞানগত যোগ্যতা বৃদ্ধির জন্য আহ্বান জানান। তিনি  কর্মীদেরকে নিয়মিত কুরআন হাদিস অধ্যয়নের পাশাপাশি সমসাময়িক বিষয়ের বিশেষ জ্ঞান অর্জনের জন্য গুরুত্বারোপ করেন।

থানা সেক্রেটারি লুৎফর রহমানের পরিচালনায় এবং থানা আমির মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য সাইফুর রহমান, অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, অ্যাডভোকেট আজম খান, ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরীর সাবেক সভাপতি সগির বিন সাঈদ।

আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরীর সাবেক সভাপতি কামরুল হাসান, জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার  আমির শহিদুল ইসলাম। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top