মারা গেছেন অভিনেতা শামস সুমন

ডেস্ক রিপোর্ট

একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা আদিবাসী মিজান। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘শামস সুমন আর আমাদের মাঝে নেই।

আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে ল্যাবএইড হাসপাতালে মৃত্যবরণ করেন।’ 

শামস সুমন দীর্ঘদিন ধরে নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। বিজ্ঞাপন নাটকের বাইরে তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে মন জানেনা মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)। ২০০৮ সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top