‎মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান ভস্মীভূত

উত্তম গোলদার

পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা বাজারের টেইলার্স ও কাপড়ের দোকান স্বপ্নচূড়া ফ্যাশন হাউজ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে উপজেলার মহিষকাটা বাজারের এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় মহিষকাটা বাজার এলাকার বাসিন্দা মোঃ শামিম আহমেদ জানান, মহিষকাটা বাজারে টেইলার্স ও কাপড়ের দোকান স্বপ্নচূড়া ফ্যাশনের মালিক শামিমের দোকান বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং মির্জাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ততক্ষণে দোকানের মেশিনারি জিনিস, কাপসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। অসহায় শামিমের দুর্দশা লাঘবের জন্য সমাজের বিত্তবানদের এাগিয়ে আসার জন্য অনুরোধ করেন এই বিএনপি নেতা।

তবে ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে জানান দোকান মালিক। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন সুত্রপাত হয়েছিল বলে ধারণা করা হয়। মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মোঃ ইব্রাহীম খলিল জানান, আমারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আনুমানিক চার লক্ষাধিক টাকার ক্ষতি ও বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top