মির্জাগঞ্জে এতিম শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

 

‎উত্তম গোলদার

‎পটুয়াখালীর মির্জাগঞ্জের সামাজিক ও জনকল্যাণমুখী সংগঠন” মির্জাগঞ্জ উপজেলা কল‍্যান ফাউন্ডেশনের” আয়োজনে উপজেলার ১১টি মাদ্রাসার ৫১ জন এতিম শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল এগারোটায় উপজেলা সদরস্থ সুবিদখালী সরকারি হাইস্কুলে মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।

সংগঠনের সভাপতি মুহাম্মাদ আবু সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার মিরপুরস্থ ইসলামী ব্যাংক হাসপাতালের নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ হাসান জামান, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিম হাওলাদার, সুবিদখালী সরকারি হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল, মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সভাপতি মোঃ আবদুল হালিম, সেক্রেটারী প্রভাষক মোঃ মাহবুবুর রহমান টুকু, সুবিদখালী আর,কে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম সরোয়ার বাদল ও সহকারী শিক্ষক মোঃ উজ্জ্বল প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top