বানারীপাড়ার সৈয়দকাঠীতে সমাজ কল্যাণ পরিষদ ও ইসলামী পাঠাগার উদ্বোধন

 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে ‘সৈয়দকাঠী ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ ও ইসলামী পাঠাগার’ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শতাধিক কর্মীদের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বরিশাল জেলার নায়েবে আমির মাষ্টার আব্দুল মান্নান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির কাওসার হোসাইন, সৈয়দকাঠী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফেরদৌস আহমেদ, বাইশারী ইউনিয়নের নবনিযুক্ত সভাপতি মাওলানা আতিকুল ইসলাম, সৈয়দকাঠী ইউনিয়নের সেক্রেটারি মাওলানা ওসমান গনী সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top