বোরহানউদ্দিনে কুখ্যাত ডাকাত গ্রেফতার

মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে ভোলার বোরহানউদ্দিন থানায় হত্যা, চাঁদাবাজী, ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কুখ্যাত ডাকাত সামছুউদ্দিনকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাত সামছুউদ্দিন ওরফে সমছু (৫২) উপজেলার হাসাননগর ইউনিয়নের মৃত আলতাফ হোসেনের পুত্র ।

বৃহস্পতিবার (৫ডিসেম্বর) দুপুরে উপজেলার হাসাননগর ইউনিয়নের মির্জাকালু মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন র‍্যাব-৮ এর ভোলা জেলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি।

সাংবাদিকদের ব্রিফিং এ তিনি বলেন, এই কুখ্যাত ডাকাতের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে তার মধ্যে তিনটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হই।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. ছিদ্দিকুর রহমান জানান, কুখ্যাত ডাকাত সামছুর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় ১টি ছিনতাই ও মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে অস্ত্র নিয়ে ডাকাতি করা, চাঁদার টাকা আদায় করার অপরাধে আরো একটি মামলা রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী তজুমদ্দিন থানায় তার নামে ডাকাতি, চুরি, হত্যাচেষ্টাসহ নানা অপরাধ সংঘটিত করার কারণে আরো ৪টি মামলা রয়েছে। র‍্যাব তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top