হিজলায় ডেকোরেটরের গোডাউন ‘লুট’

 

হিজলা প্রতিনিধি

হিজলা উপজেলার কাউরিয়া বাজার বন্ধু মহল ডেকোরেটর ব্যবসায়ী খলিল গাজীর গোডাউন লুট করার ঘটনা ঘটেছে।

ব্যবসায়ী খলিল গাজী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর আনুমানিক সকাল ৬ টা ৩০ মিনিটের দিকে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন এর পূর্ব কোড়ালিয়া গ্রামের মৃত রহিম বেপারী ছেলে আলী বেপারী (আমিন) এর নেতৃত্বে দেশীয় অস্ত্র সজ্জিত ১০/১২ জন লোক পূর্ব কোড়ালিয়া গ্রামের নতুন খনির পয়েন্ট জামে মসজিদ সংলগ্ন আমার বন্ধু মহল ডেকোরেটরের গোডাউন এর তালা ভেঙ্গে আনুমানিক ৮ শতাধিক প্লেট, ২ শতাধিক গ্লাস, ১০ টি জগ, ২৫টি চেয়ার, ৪ টি সাউন্ড বক্স, ৪ টি ৫১৬ সাউন্ড বক্সের মেশিন, ১৫ টি মাইক, ১৫ টি ইউনিট মাইক লুট করে নিয়ে যায় এবং গোডাউন এর বিভিন্ন মালামাল ভাংচুর করে।

যাওয়ার সময়ে গোডাউনের আশপাশের জমিতে থাকা শুপারি গাছ সহ অন্যান্য ফলের গাছের গোড়ায় ঔষধ মিশ্রিত পানি ঢেলে দিয়ে যায় যেন গাছগুলো মরে যায়।

এ বিষয়ে আলী বেপারীর নিকট জানতে চাইলে তিনি বলেন, গোডাউনের জায়গাটা নিয়ে আমি মামলা করেছি, তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই জায়গাটা নিয়ে হওয়া মামলার বাদী হিজলা থানার এস আই শামীম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ওই জায়গাটি নিয়ে মামলা চলমান, কিছুদিনের মধ্যে চার্জশিট দেয়া হবে, আমি বরিশালে ছিলাম, লুটপাটের বিষয় আমার জানা নেই।

ব্যবসায়ী খলিল বেপারী বলেন, আমি লুট হওয়া মালামাল উদ্ধারের জন্যে মামলা করার প্রস্তুতি নিচ্ছি, মামলা করবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top