জামায়াতের লালমোহন উপজেলা আমির ও মজলিশে শুরার নির্বাচন

মোঃ নাঈম, লালমোহন (ভোলা)

বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার আমির হিসেবে ২০-২৫-২৬ সেশনের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন মাওলানা আবদুল হক। সোমবার লালমোহন কামিল মাদ্রাসার হল রুমে এক অনুষ্ঠানে নতুন আমিরে ও মজলিশে শুরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রুকনদের গোপন ভোটের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়।

এই উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার নুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির সহকারী উপাধ্যক্ষ অলিউল্লাহ কবির। রুকনদের গোপন ভোটে আগামী ২০২৫-২৬ সালের জন্য আমির পুণঃনির্বাচিত হয়েছেন লালমোহন কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস কাজি মাওলানা আব্দুল হক।

এছাড়াও রুকনদের ভোটে ছয়জন শুরা সদস্য নির্বাচিত হয়েছেন তারা হলেন নাজিরপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রুহুল আমিন, পাঙ্গাসিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নুর মোহাম্মদ হেলালী, ইসলামিক মডেল মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা লোকমান হোসাইন, নাজিরপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কাজি সাইফুল ইসলাম, ধলিগৌরনগর ইউনিয়ন আমির ও পূর্বধলিগৌরনগর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা জিয়াউল হক নোমান, লালমোহন মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top