মোঃমিজানুর রহমান, বোরহান উদ্দিন (ভোলা)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহান উদ্দিন উপজেলা শাখার আমির হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান। সোমবার (২৪ নভেম্বর) দলটির রোকন সদস্যরা গোপন ভোটের মাধ্যমে তাঁকে পুনরায় আমীর নির্বাচিত করেন।
দীর্ঘদিন থেকে বোরহান উদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালন করেছেন অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান। দলের নেতাকর্মী ছাড়াও সহনশীল, সদালাপি ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের কারণে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।
২০২৪ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিয়েছিলেন অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগ সরকারের অধীনে সব ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেয়ায় তিনি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাড়ান।
মাকসুদুর রহমান পুনরায় বোরহান উদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হওয়ায় দলের নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।




