চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আবু জাহেরকে অপসারণের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে ইউপি সদস্যসহ এলাকাবাসী। ঝাড়ু মিছিলটি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে চরফ্যাশন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নারী, পুরুষসহ, শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মঙ্গলবার সকালে ঝাড়ু মিছিল শেষে তারা চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘ স্বৈরাচার খুনি হাসিনার দোসর জিন্নাগড়ের শীর্ষ ভূমিদস্যু, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য, আওয়ামি লীগ সভাপতি আবু জাহের ফরাজি ও তার পরিবারের লোকজন। যাদের অত্যাচারে শত শত বিএনপিপন্থী ও সাধারণ মানুষ অতিষ্ঠ।
বক্তারা আরো বলেন, জিন্নাগড় ইউনিয়নের কুখ্যাত মাদক সম্রাট সুমন ফরাজী ওরফে ( বাবা সুমন) এই জাহের ফরাজির ছেলে। ইউপি সদস্য থাকা অবস্তায় তিনি সর্বদাই গরিব মেহনতী মানুষের অধিকার বঞ্চিত করেন এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতি করেন। উন্নয়নমূলক কাজে দূর্নীতি, ভূমি দস্যুতা এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন করে আসছেন দীর্ঘদিন।
তারা বলেন, উপজেলা বিএনপির একজন শীর্ষ নেতা টাকার বিনিময়ে জাহেরকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেয়ার মাধ্যমে সাধারণ মানুষকে নির্যাতনের যে সুযোগ তৈরি করে দিয়েছন তার দায় তাকেই নিতে হবে । ভুলে গেলে চলবে না দীর্ঘ ১৮ বছর আওয়ামী লীগ এর সাথে আঁতাত করে সে তার ব্যবসা-বাণিজ্য চালিয়েছে। দলের দুঃসময সে রাজপথে ছিলো না। জনগণের এই স্বাধীন দেশে এসব চলতে দেয় যায় না।
বক্তারা আরো বলেন, স্বৈরাচারের এই দোসরকে অপসারণে মাধ্যমে জনগণের জান মালের নিরাপত্তার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।




