নিজস্ব প্রতিবেদক
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দিনভর চলে নগরীর অশ্বিনী কুমার হল ও চত্বরে মহানগর এবং জেলা যুবদলের (দক্ষিণ) এই পৃথক কর্মসূচি।
এর আগে সকালে মহানগর যুবদলের কর্মসূচি ফিতা কেটে উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জাহান, সহ-সভাপতি ওয়াহেদুল ইসলাম তৌহিদ, যুবদল নেতা আরিফুর রহমান মুন্না প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি মামুন রেজা খান, সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, নুরুল আমিন কায়েস, যুগ্ম সম্পাদক সম্পাদক বেলায়েত হোসেন, আসলাম হোসেন বাচ্চু, আশরাফুল ইসলাম মাহফুজ, যুগনুল কিবরিয়া কাওসার, আমিনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কাওসার, তানজিল সান, জাকির হোসেন, বাদল হোসেন রিপন, বাবুগঞ্জ উপজেলা যুব দলের আহবায়ক রকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মো রফিকুল ইসলাম রাফিল সহ আরো নেতৃবৃন্দ।
এসময় রোগীদের বিভিন্ন সেবা দেন ড্যাবের বরিশাল জেলা সভাপতি ডা. জাহাঙ্গীর আলম সেলিম, ডা. অধ্যাপক তালুকদার মুজিবসহ একাধিক চিকিৎসক। কর্মসূচি উদ্বোধনকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপিসহ অঙ্গসংগঠন দেশের জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিতসহ গণতান্ত্রিক পদ্ধতির রাজনীতি করে। দীর্ঘদিন হাসিনা সরকারের স্বৈরাচারী শাসন ব্যবস্থার কারণে জনসাধারণ তার মৌলিক অধিকারের একটি চিকিৎসা থেকেও বঞ্চিত হয়েছে।
তাই জনসাধারণের অধিকার নিশ্চিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে জনসেবামূলক কাজে রূপ দিয়েছি। সাধারণ মানুষের সেবায় ভবিষ্যতেও এ দল পাশে থাকবে বলে জানান নেতারা।




