মোঃ হানিফ সরদার, গৌরনদী( বরিশাল) : ঢাকা -বরিশাল মহাসড়কের গৌরনদী মাহিলাড়া বাজারের উত্তর পাশে মাহিলাড়া বাজারের ব্যবসায়ী হাজী গোলাম মস্তফা (সেন্টু খন্দকার) কে একদল ছিনতাইকারী মারধর করে তার পকেটে থেকে ৪৭ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
জানা যায়, রোববার ৬ এপ্রিল ভোর সোয়া ছয়টার দিকে সেন্টু বাসা থেকে দোকানে যাওয়ার জন্য হাইওয়ে রাস্তায় উঠার সময় একটি মটর সাইকেরে তিন জন এসেই তাকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় তিনি কিছু বুঝে ওঠার আগেই পকেটে থাকা ৪৭ হাজার টাকা নিয়ে মটর সাইকেলে উঠে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ব্যাপারে থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন বলে জানান সেন্টু। সে হল সেন্টুর প্রতিবেশী একই বাজারের ব্যবসায়ী মিজানের ভায়রা ছেলে ও কালকিনি উপজেলার চর সাহেব রামপুর গ্রামের জাকির হোসেন তালুকদারের ছেলে মহিবুল্লাহ (২৫) ।
গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




