নিজস্ব প্রতিবেদক::
বরিশালের কাজিরহাট থানায় পবিত্র কোরআন শরীফ উপহার দিলেন জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজিরহাট) আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে সৌজন্য সাক্ষাৎ শেষে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমানের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। তাছাড়া কাজিরহাট থানার পুলিশি সেবা আরো সহজলভ্য ও জনবান্ধব করতে কিছু পরামর্শ দেন তিনি। জনগনের জন্য থানা পুলিশ তাদের দায়িত্বের সর্বোচ্চটুকু করতে প্রস্তুত বলে জানান ওসি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কাজিরহাট থানা তত্ত্বাবধায়ক বরিশাল জজকোর্টের বিজ্ঞ আইনজীবি এ্যাডভোকেট আজম খাঁন, কাজিরহাট থানা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসাইন, থানা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মাহমুদুল্লাহ আনিছ ও মাওলানা আতাউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি মাওলানা রুহুল আমীন ও ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি মোঃ সোলায়মান হোসেন প্রমুখ।




