আগৈলঝাড়ায় ডাকাতি করতে গিয়ে ৩ ভূয়া র‌্যাব আটক

 

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আমবাড়ি গ্রামে ডাকাতি করার প্রস্তুতিকালে চারজন ভুয়া র‌্যাব সদস্যকে আটক করতে সক্ষম হন স্থানীয় জনগণ। স্থানীয়দের দাবি, রোববার রাত আনুমানিক নয়টার দিকে একজন পান বিক্রেতার কাছ থেকে ভয়-ভীতি দেখিয়ে নগদ ৩ হাজার একশো টাকা ও আরেকজনের কাছ থেকে তল্লাশির নামে পকেট থেকে দেড় হাজার টাকা নেয়। এ সময় তাদের সবার গায়ে র‌্যাব লেখা জ্যাকেট ছিলো।

আমবাড়ি গ্রামের পুলক বৈষ্ণব সাংবাদিকদের জানান, তার সন্দেহ হলে সে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন একপর্যায়ে র‌্যাব লেখা জ্যাকেট পরা ৪ জন তাকে মারধর করেন গ্রেফতার করার ভয় দেখান এবং তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাদেরকে ভুয়া র‌্যাব বুঝতে পেরে আগৈলঝাড়া থানা পুলিশের সহযোগিতা নেন এক পর্যায়ে স্থানীয় জনতা ধাওয়া করে তিনজনকে ধরে ফেলেন,  একজন পালিয়ে যান।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ অলিউল ইসলাম তাৎক্ষণিক সঙ্গেও ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তিনজনকে আটক করতে সক্ষম হন। আটককৃতরা হলেন আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা(২৮), পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের পুত্র নরোত্তম হালদার(৩৪), নাগিড় পাড় গ্রামের মৃত আঃ মাজেদ মোল্লার পুত্র রাসেল মোল্লা।

বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top