আগৈলঝাড়া সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের গৈলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী মো. আবদুল হালিম বেপারী (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাত ৩টায় ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজে জানাজা গতকাল বাদ জোহর দাশের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। এছাড়া আগৈলঝাড়া উপজেলা আমির অধ্যাপক মাওলানা আলাউদ্দিন মিয়া, সেক্রেটারি মাওলানা ফজলুল হক, গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল আমিন হোসাইন এবং সেক্রেটারি মো. বায়জিদ শরীফ শোক প্রকাশ করেন।




