হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

বরিশাল জার্নাল ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল।  শুক্রবার দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন বিসিবির একজন চিকিৎসক। বিসিবির ওই চিকিৎসক বলছিলেন, ‘বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।’

এর আগে গত সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। বুকে ব্যথা নিয়ে পাশ্ববর্তী কেপিজি স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়।

সাভারের কেপিজি হাসপাতালে একদিন রাখার পর মঙ্গলবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ধীরে ধীরে তার শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় আভাস ছিল দুয়েকের মধ্যে বাসায় ফিরতে পারেন। আজ তিনি বাসায় চলে গেলেন। উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ারও গুঞ্জন আছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top