বরিশাল জার্নাল ডেস্ক
আসন্ন বিপিএলে ফরচুন বরিশাল টিমে যুক্ত হয়েছে আরো একটি বড় নাম। পাকিস্তানের ফার্স্ট বোলিং সেনসেশন শাহিন আফ্রিদির সাথে চুক্তি করেছে দলটি। ফরচুন বরিশালের ফেসবুক পেজে এক ঘোষণায় জানানো হয়েছে বিষয়টি।
পোস্টে টিম ম্যানেজমেন্ট লিখেছে, পাকিস্তানের পেস বোলিং জাদুকর এখন ফরচুন বরিশাল টিমের অংশ। আসন্ন বিপিএলে সাউদার্ণ আর্মির অংশ হতে যাাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি।
এর মধ্য দিয়ে বিপিএলে যুক্ত হলো আরো একটি বড় নাম। অনেক দিন ধরে পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক ছড়াচ্ছেন শাহিন আফ্রিদ। তার বামহাতি পেস বোলিং যে কোন টিমের জন্য ব্যবধান গড়ে দিতে যথেষ্ট। দারুণ সুইং ও ইয়র্কার দিতে অভ্যস্ত শাহিন যুক্ত হলে বরিশালের বোলিং ডিপার্টমেন্ট আরো শক্তিশালী হয়ে উঠবে বলে আশা টিম ম্যানেজমেন্টের।
এদিকে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার সিয়াম আইয়ুবের সাথে চুক্তি করেছে ঢাকা টিম ম্যানেজেমন্ট। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকা সফরে দারুণ ব্যাটিং করেছেন সিয়াম।




