হিজলায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মোহাম্মাদ এমদাদ হোসাইন, হিজলা থেকে: হরিনাথপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় হিজলার হরিনাথপুরে মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে ফাইনালে পুর্বকান্দি সেভেন ষ্টার মহিষখোলা ইয়ামিন স্টারকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড: দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন, হিজলা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আমির হোসেন বাঘা, হিজলা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মহসিন সিকদার, ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হরিনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম সালাউদ্দিন সরদার, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য আব্দুল সাত্তার মাঝি, হরিনাথপুর ইউনিয়ন যুবদল নেতা এস এম তরিকুল ইসলাম ইমাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম নুর হোসেন সুজন। অনুষ্ঠন সঞ্চালনা করেন মোঃ মিরাজ হোসেন ও মোঃ ওলিউর রহমান মিরাজ। প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top