সুজন হাওলাদার জাকির
আমার দেশের কুটনি বুড়ী
বিদেশ গিয়ে বলে
দেশে আমার নাইরে শান্তি
তাই এসেছি তোমার ধারে।
কতো ফন্দি আঁকলাম আমি
দেশটা খাবো বলে
লুটেপুটে খেয়ে সব
দিবো রসাতলে।
সব আশা মোর ব্যর্থ করলো
রাজাকারের দল
জীবন নিয়ে পালিয়ে এলাম
ব্যর্থ শক্তি-বল।
জীবন নিলাম হাজার জনের
রক্ত খেলাম কতো
তবুও মোর সাধ মিটেনি
কষ্ট আছে শত।
পালিয়ে এসে দাদার বাড়ি
কেমনে বসে থাকি
পদে পদে ষড়যন্ত্রের জাল
আমি শুধু আঁকি।
মিথ্যে কথার ডোজ দিয়ে
দাদাকে করি তৃপ্ত
সংখ্যালঘুর দোহাই দিয়ে
ইসকন করি ক্ষিপ্ত।
২৯/১১/২৪




