এইচ এম আনিছুর রহমান
বরিশাল জেলার (হিজলা-মেহেন্দিগঞ্জে) আসনের সাবেক এমপি এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মরহুম শাহ মোহাম্মদ আবুল হোসাইনসহ বিএনপির নেতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের লেঙ্গুটিয়া আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুর রহমান জাহাঙ্গীর।
মেহেন্দিগঞ্জ উপজেলা দক্ষিণাঞ্চল বিএনপি পরিবার বর্তমান ও সাবেক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আয়োজিত সভায় জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মাছুদ পন্ডিত এর সভাপতিত্বে প্রধান অতিথি নুরুর রহমান জাহাঙ্গীর বলেন, আমাদের আন্দোলন সংগ্রাম ও দল সংগঠিত করার সহযোদ্ধা বিএনপির ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে যারা দেশ ও জনগণের জন্য নিজেদের উৎসর্গ করেছেন সেই সকল মরহুম নেতাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সাবেক ভিপি জাতীয়তাবাদী মুক্তি যোদ্ধাদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওবায়দুল হক ভূইয়া, আলীমাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কামাল জমদ্দার, মরহুম এমপি আব্দুল জব্বার তালুকদার এর ছেলে লিয়ন তালুকদার, মরহুম নান্নু তালুকদারে ছেলে রুবেল তালুকদার, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আমির মাষ্টারসহ আরো অনেকে।
সভায় স্মৃতিচারণ করা হয়েছে, সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মরহুম শাহ মোহাম্মদ আবুল হোসাইন, সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার তালুকদার, খন্দকার মুযাহারুল ইসলাম ফারুক, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আবুল কাশেম সিকদার, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম ফজলুল হক তালুকদার নয়া মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আফসার হোসেন আলম, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান আব্দুল মতিন খান, আলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল খালেক মৃধা, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক বেপারি, তোফায়েল আহমেদ চুন্নৃ, তোফায়েল হোসেন নান্নু তালুকদার, নিরব তালুকদার, আমির চান বয়াতি, তাওহীদ আহমেদ সিদ্দিকী, এ্যাডভোকেক আবুল হোসেন সিকদার, আব্দুস সালাম হাওলাদার, জাহাঙ্গীর হোসেন কুট্টি মাতাব্বর, শহীদ গাজী ও কানিজ ফাতেমাকে।
বিএনপির মরহুম সকল নেতৃবৃন্দের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মেহেন্দিগঞ্জের বিএনপিতে যারা নানা অবদান রেখেছেন তাদের স্মরণ সভার মাধ্যমে স্মৃতিচারণ করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মরহুম নেতাদের পরিবারবর্গ।




