শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার

বরিশাল জার্নাল ডেস্ক

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আগামী রবিবার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৪০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমান ছুটি নির্ধারণ করেন। এতে ছুটি নিয়ে বৈষম্য দূর হয়।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় গত ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি পাঠায় তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি।

বিশ্ববিদ্যালয়ের ছুটি শেষ হচ্ছে আগামী ২৮ মার্চ। ছুটি শেষে আগামী রবিবার থেকে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top