হাতপাখাকে ৪৫ আসনে ছাড় দিয়ে রাতেই চূড়ান্ত হচ্ছে সমঝোতা?

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোটের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু আসন নিয়ে এখনও আলোচনা চললেও আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

জানা গেছে, আজ সোমবার (১৩ জানুয়ারি) এখনো এ সংক্রান্ত একটি চলছে। রাতে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই বাকি থাকা কয়েকটি আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে ৪৫টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে ৩০টি আসনে প্রার্থী দেবে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি আসনে, ইসলামী ঐক্যজোট ৬টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৬টি, এবি পার্টি ২টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসনে নির্বাচন করবে। তবে এসব সংখ্যার বিষয়ে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছে।

১১ দলীয় জোটের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকালই ঘোষণার সম্ভাবনা রয়েছে। গতকাল জামায়াতের আমির বলেছিলেন, আজ অথবা কাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে। অর্থাৎ আপনাদের (সাংবাদিকদের) অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে।’

জোটের আসন সমঝোতার ঘোষণা প্রসঙ্গে গতকাল সোমবার এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা আগামীকালের (আজকে) ভিতরে দাওয়াত পাবেন, না হলে পরশু (আগামীকাল)। সবার সামনে আমরা একসঙ্গে আসব।’ ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top