জুনায়েদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

বরিশাল জার্নাল ডেস্ক

সাবেক ছাত্রশিবির নেতা ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ জুলাই গণঅভ্যুত্থানের একটি নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। রোববার রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, আগামী মাসেই সেই প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করবে।

জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল নেতৃত্বে দেখা গেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্মটিকে। তাদের সঙ্গে দেশের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোও এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে পালানোর পর প্ল্যাটফর্মটি আরও বিস্তৃত হয়েছে। সেইসঙ্গে প্ল্যাটফর্মটির নেতাদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’র উত্থান হয়। এরপর এই দুই প্ল্যাটফর্মের নেতাদের নিয়ে পরবর্তীতে গঠিত হয় তরুণদের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।

প্রধান উপদেষ্টার শপথের দিন বঙ্গভবনে আলী আহসান জুনায়েদ

এনসিপির শীর্ষ পর্যায়ে আলী আহসান জুনায়েদের থাকার কথা থাকলেও কিছু কারণে তিনি আর শেষ পর্যন্ত নতুন দলে যোগ দেননি। জুনায়েদ বলেছেন, তাকে সাবেক শিবির নেতা হিসেবে ট্যাগিং করে বাদ দেয়ার চেষ্টা হয়েছে, যে কারণে তিনি জাতীয় নাগরিক পার্টিতে থাকেননি। উল্লেখ্য আলী আহসান জুনায়েদ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ব বিদ্যালয় শাখার সাবেক সভাপতি।

এবার তিনিই নিয়ে আসছেন নতুন প্ল্যাটফর্ম। ফেসবুক পোস্টে জুনায়েদ নিজেকে প্রধান উদ্যোক্তা হিসেবে ঘোষণা দিয়েছেন। তার সাথে আছে ঢাবি শিবিরের আরেক সাবেক সভাপতি রাফে সালমান রিফাত।

ফেসবুক পোস্টে জুনায়েদ বলেছেন, গণঅভ্যুত্থানের সব পক্ষের অংশীদারিত্ব থাকবে তার নতুন প্ল্যাটফর্মে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top