চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চল টিম সদস্য, ভোলা জেলার সাবেক আমীর ও ভোলা -৪( চরফ্যাশন – মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম দূর করতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। একমাত্র আল কোরআনের শিক্ষাই আমাদের জন্য নৈতিক শিক্ষা।
তিনি রবিবার( ১৬ মার্চ) বিকালে চরকলমী ইউনিয়নের সাড়েক খালী এলাকায় আল-আমিন সোহাগ হাওলাদারের বাড়িতে ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আগামী দিনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে সবাইকে ইসলামের ছায়াতলে আসার আহবান জানান।
চরকলমী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ওবায়েদুল্লাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ, চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ পুরানা পল্টন অঞ্চল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মো: আল-আমিন সোহাগ হাওলাদার, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রমিজ উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান প্রমুখ।
ইফতার মাহফিলে শিক্ষক,আইনজীবী, সমাজসেবক, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। এর আগে বিকাল ৩ টায় পাশ্ববর্তী নজরুল নগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাহে রমাদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।




