এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে

বরিশাল জার্নাল ডেস্ক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই ভাতাটি কার্যকর হবে।

 

সোমবার (৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রস্তাবটি মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়।

 

মাউশির এক কর্মকর্তা জানিয়েছেন, মোট ৩ লাখ ৯০ হাজার ২৩৯ জন শিক্ষক-কর্মচারীর জন্য বৈশাখী ভাতার প্রস্তাব পাঠানো হয়েছে। এরমধ্যে স্কুল পর্যায়ে রয়েছেন ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন এবং কলেজ পর্যায়ে ৮৭ হাজার ৫৪৬ জন শিক্ষক-কর্মচারী।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠানো হয়। অনলাইনে বিল জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই করা হয় এবং পরে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন ছাড় করা হয়।

 

প্রস্তাবটি অনুমোদন পেলে এবারই প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা পাওয়ার সুযোগ পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top