বরিশাল জার্নাল ডেস্ক
হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে হাসপাতালে দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এর নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছ।
বিবৃতিতে বলা হয়, এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসময় জামায়াত আমীরের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন নেতৃবৃন্দ।




