নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হিজলা উপজেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হাসপাতালে গিয়ে তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার রোগ মুক্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় তার সাথে শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




