ইরানে বোমা হামলায় নিন্দা জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের

টুডে নিউজ ডেস্ক
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার ইরানে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের দাবি করা জোড়া বোমা হামলাকে ‘নিন্দনীয়’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। এ ভয়াবহ হামলায় ৮৪ জন নিহত হয়।

চার বছর আগে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ড জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

বুধবারের বোমা হামলায় আরো কয়েক শ’ মানুষ আহত হন। ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান নগরীতে সোলাইমানের কবরস্থানের কাছে হামলার ঘটনা ঘটে।

নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর দেয়া এক বিবৃতিতে বলা হয়, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ কেরামান নগরীতে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে।

ইরান নিহতদের জন্য বৃহস্পতিবার জাতীয় শোক পালনের সময় আইএস এই হামলা চালানোর দায় স্বীকার করল।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১০০ জন থেকে সংশোধন করে ৮৪ জন করা হলেও জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে এখনো নিহতের সংখ্যা শতাধিক রাখা হয়েছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা অনেক বেড়ে গেছে।

সূত্র : এএফপি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top