ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ও সরবরাহে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এই সাময়িক অনুমোদন কেবল সেই তেলের ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলো ইতোমধ্যে পরিবহন প্রক্রিয়ায় ছিল—নতুন কোনো অর্ডারের ক্ষেত্রে নয়।

 

এদিকে, ইরান দাবি করছে, তারা এমন জাহাজগুলোতে হামলা চালাচ্ছে যেগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে, যা বিশ্ববাজারে দামের অস্থিরতা সৃষ্টি করছে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top