এবি

বিপিএলে দল পেতে আবেদন করল ১০ ফ্র্যাঞ্চাইজি

ক্রীড়া ডেস্ক ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। মঙ্গলবার (২৮ অক্টোবর) শেষ হয়েছে আসন্ন বিপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করার সময়। সোমবার পর্যন্ত মাত্র দুটি দল আবেদন করলেও শেষদিনে আরও ৮টি ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করেছে। তবে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন […]

বিপিএলে দল পেতে আবেদন করল ১০ ফ্র্যাঞ্চাইজি Read More »

২৮ অক্টোবর উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা ও দোয়া

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন(ভোলা) ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন চত্বরে সংঘটিত ভয়াবহ লগি-বৈঠা তাণ্ডবের প্রতিবাদে এবং সেই ঘটনায় নিহত শহিদদের স্মরণে ভোলার বোরহানউদ্দিনে উপজেলা জামায়াতে ইসলামী উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল চারটায় উপজেলা জামায়াত অফিসে পৌর আমির মাওঃ মোঃ আমান উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

২৮ অক্টোবর উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা ও দোয়া Read More »

নভেম্বরে গণভোটসহ ইসিতে ১৮ সুপারিশ জামায়াতের

বরিশাল জার্নাল ডেস্ক আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ দিয়েছে জামায়াতে ইসলামী। সুপারিশে দলটি জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে কমিশনকে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার দুপুরে দলটির সাত সদস্যের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি

নভেম্বরে গণভোটসহ ইসিতে ১৮ সুপারিশ জামায়াতের Read More »

হাসপাতালে হাসান মাসুদ

বিনোদন ডেস্ক জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে আসেন তিনি। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে দ্রুত ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে এই অভিনেতা মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ

হাসপাতালে হাসান মাসুদ Read More »

ছক্কা মেরেও কেন আউট হলেন তাসকিন

ক্রীড়া ডেস্ক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির শেষ ওভারে দরকার ছিল ২০ রান। বোলিংয়ে আসা শেফার্ড প্রথম ৩ বলে দেন ৩ রান। বাকি ৩ বলে তখনও দরকার ১৭ রান। চতুর্থ বলে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা মেরেছিলেন তাসকিন। স্কোরবোর্ডে ততক্ষণে উঠে যায় ২ বলে দরকার ১১ রান। কিন্তু এর আগেই বড় ভুল করে

ছক্কা মেরেও কেন আউট হলেন তাসকিন Read More »

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

বরিশাল জার্নাল ডেস্ক চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে সাজ্জাদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে বাকলিয়া এক্সেস রোডের বগার বিলমুখ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও দলীয় সূত্র জানায়, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের গোলাগুলি, নিহত ১ Read More »

সালমান শাহ হত্যা মামলা : সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বরিশাল জার্নাল ডেস্ক চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক ও বাংলা সিনেমার খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার

সালমান শাহ হত্যা মামলা : সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Read More »

বাকেরগঞ্জে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠকে জনতার ঢল

  বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা, জনসমর্থন ও ভোট বৃদ্ধির লক্ষে বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের কাফিলা বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠকে জনতার ঢল নামে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার। নিয়ামতি

বাকেরগঞ্জে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠকে জনতার ঢল Read More »

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

বরিশাল জার্নাল ডেস্ক সারা দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু Read More »

ভোলা-৪ : বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন আলমগীর মালতিয়া

  চরফ্যাশন প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলে জানান চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। তিনি বলেন, তিনি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং দলের দুঃসময়ে চরফ্যাশন বিএনপি ও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে বিএনপির নেতা কর্মীদের

ভোলা-৪ : বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন আলমগীর মালতিয়া Read More »

Scroll to Top