বরিশাল বিভাগ

বোরহানউদ্দিনে বিদ্যুস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু, আহত ২

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) ভোলার বোরহানউদ্দিনে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল মৃধা (৩৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে তার ভাই নজরুল ইসলাম ও ভাইয়ের স্ত্রী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চরআলগী গ্রামের মৃধা বাড়িতে […]

বোরহানউদ্দিনে বিদ্যুস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু, আহত ২ Read More »

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার

বরিশাল জার্নাল ডেস্ক ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ জুন) মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (০২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান। আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার Read More »

তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় উত্তেজনা, ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

বরিশাল জার্নাল ডেস্ক ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজার আয়োজন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। জানাজা ওই মাঠে না দিতে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে স্থানীয় যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন। প্রায় আধাঘণ্টা ধরে জানাজার মাঠে দাঁড়িয়ে জানাজা না হতে দেওয়ার দাবিতে

তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় উত্তেজনা, ছাত্রদল-যুবদলের বিক্ষোভ Read More »

ছেলে-মেয়েকে ‘বিষ মেশানো’ শরবত খাওয়ালেন বাবা

বরিশাল জার্নাল ডেস্ক পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কুমারখালী এলাকায় সিরাজুল শিকদার ছেলে ইয়াসিন (১৪) ও মেয়ে ছামিয়াকে (৭) শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর অভিযোগ করেছে ভুক্তভোগীরা। বর্তমানে তারা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত সিরাজুল শিকদার পিরোজপুরের জিয়ানগর উপজেলার

ছেলে-মেয়েকে ‘বিষ মেশানো’ শরবত খাওয়ালেন বাবা Read More »

ভোলায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্রাজিল সমর্থকদের শোডাউন

বরিশাল জার্নাল ডেস্ক বিশ্বকাপ ফুটবল কেন্দ্র করে ভোলায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল আনন্দ র‍্যালি ও শোডাউন করেছেন ব্রাজিল দলের সমর্থকরা। সোমবার (১ জুন) বিকেল ৫টার দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ র‍্যালি শুরু হয়। ব্রাজিলপ্রেমীদের প্রত্যাশা—এবারের আসরে ষষ্ঠবারের মতো (হেক্সা) বিশ্বকাপ জিতবে তাদের প্রিয় দল। ঘণ্টাব্যাপী র‍্যালিটি ভোলার কালিনাথ রায়ের বাজার,

ভোলায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্রাজিল সমর্থকদের শোডাউন Read More »

চরফ্যাশনে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মোশারেফ হোসেন, মো.রাছেল, মো.রাশেদুল ইসলাম,মুজাম্মেল সিকদার ও কুলছুম। তারা সকলে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত শুক্রবার বিকেলে চরফ্যাশনের কলমী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডস্থ মুজাম্মেল সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা জানান, জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী

চরফ্যাশনে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫ Read More »

কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে প্রাণ গেল পর্যটকের

বরিশাল জার্নাল ডেস্ক পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর ও এক নারী পথচারী আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লেম্বুরবন ময়লা পয়েন্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাশিপুর

কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে প্রাণ গেল পর্যটকের Read More »

জুলাই যোদ্ধাদের সম্মানে ড. মাসুদের প্রীতিভোজ ও মিলনমেলা

বরিশাল জার্নাল ডেস্ক পটুয়াখালীর বাউফলে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মানে প্রীতিভোজ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে উপজেলার মদনপুরা এলাকায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল

জুলাই যোদ্ধাদের সম্মানে ড. মাসুদের প্রীতিভোজ ও মিলনমেলা Read More »

ঝালকাঠিতে এনসিপির জেলা আহ্বায়কের পদত্যাগ

বরিশাল জার্নাল ডেস্ক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক মো. মাইনুল ইসলাম মান্না পদত্যাগের আবেদন করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি গত ২৩ মে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে এক সপ্তাহের বেশি সময় পার হলেও পদত্যাগপত্র গ্রহণ না হওয়ায় বিষয়টি তিনি গতকাল সোমবার (৩১ মে) রাত ১০টার দিকে তার ফেসবুক

ঝালকাঠিতে এনসিপির জেলা আহ্বায়কের পদত্যাগ Read More »

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি চাপায় ২ জনের মৃত্যু

বরিশাল জার্নাল ডেস্ক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকায় গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন প্রাণে রক্ষা পান। রবিবার (৩১ মে) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।  নিহতরা হলেন, দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের নুরুজ্জামান কালুর ছেলে সাগর হাওলাদার (৪০)

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি চাপায় ২ জনের মৃত্যু Read More »

Scroll to Top