এবি

পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক পুলিশ হেফাজতে

‎‎জাকির ফরাজী, পিরোজপুর পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খামকাটা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাফিজুল (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‎ ‎শিশুটির পরিবারের অভিযোগ, শুক্রবার (২১ আগস্ট) বিকেলে হাফিজুল শিশুটিকে […]

পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক পুলিশ হেফাজতে Read More »

বাকেরগঞ্জে সহকর্মীদের নিয়ে সাংবাদিক মাসুমের জন্মদিন উদযাপন

সাইফুল ইসলাম, বাকেরগঞ্জ সহকর্মীদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন দৈনিক আলোকিত বরিশাল এর বাকেরগন্জ উপজেলা প্রতিনিধি রাজিউর রহমান মাসুম। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় বাকেরগঞ্জ ফুড প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জের একঝাঁক গণমাধ্যমকর্মী। ​জন্মদিন উপলক্ষে সহকর্মীদের সাথে কেক কাটেন মাসুম এবং সকলকে মিষ্টিমুখ করান । অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে রয়েছেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও

বাকেরগঞ্জে সহকর্মীদের নিয়ে সাংবাদিক মাসুমের জন্মদিন উদযাপন Read More »

‎পিরোজপুর পৌর জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

‎জাকির ফরাজী, পিরোজপুর ‎“ইসলামি আন্দোলনের কর্মীরা কখনো হতাশ হয় না। তারা বিপদে-আপদে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকে এবং সবসময় আল্লাহর ওপর নির্ভর করে”—পিরোজপুরে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বরিশাল অঞ্চল টিমের সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর। ‎ ‎শনিবার (২২

‎পিরোজপুর পৌর জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত Read More »

বরগুনা-বরিশাল মহাসড়কে খানাখন্দে বাঁশবোঝাই ট্রাক, চরম দুর্ভোগে যাত্রীরা

সাইফুল ইসলাম , বাকেরগঞ্জ বরগুনা-বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ অংশে সড়কের খানাখন্দে বাঁশবোঝাই একটি ট্রাক আটকে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও যানবাহন চালকরা। আজ রোববার সকাল ৯টার দিকে কালিগঞ্জের পূর্ব পাশে রহমগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর গড়িয়ে গেলেও ট্রাকটি অপসারণ কিংবা সড়কের গর্ত সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ

বরগুনা-বরিশাল মহাসড়কে খানাখন্দে বাঁশবোঝাই ট্রাক, চরম দুর্ভোগে যাত্রীরা Read More »

নিষিদ্ধ তবুও জমজমাট : পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্য

‎জাকির ফরাজী, পিরোজপুর ‎সরকারি নীতিমালায় নিষিদ্ধ থাকলেও পিরোজপুরে কয়েকটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টাকার বিনিময়ে কোচিং করানোর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কেউ প্রকাশ্যে আবার কেউ বিভিন্ন স্থানে গোপনে কোচিং পরিচালনা করছেন। এতে সরকারি নীতিমালার বাস্তবায়ন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। ‎ ‎শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং

নিষিদ্ধ তবুও জমজমাট : পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্য Read More »

দোয়া চাই যাতে নিষ্ঠার সঙ্গে ভালোভাবে কাজ করতে পারি : তথ্যমন্ত্রী

বরিশাল জার্নাল ডেস্ক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং ভালোভাবে কাজ করতে পারি। শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আমি তো আসলে দায়িত্ব পেয়েছি। কাল থেকে অফিস করা

দোয়া চাই যাতে নিষ্ঠার সঙ্গে ভালোভাবে কাজ করতে পারি : তথ্যমন্ত্রী Read More »

পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন

বরিশাল জার্নাল ডেস্ক পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’ এদিকে পদত্যাগের পর জহির উদ্দিন স্বপনকে

পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন Read More »

দেশের মূল ভূখণ্ড ও সড়কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা

বরিশাল জার্নাল ডেস্ক দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ড ও সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ-সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও

দেশের মূল ভূখণ্ড ও সড়কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা Read More »

৬ উইকেট নিয়ে ব্যাটারদের সাহস জোগালেন শরিফুল

ক্রীড়া ডেস্ক সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যাকাইয়ের পিচ পেসারদের দারুণ সুবিধা দিচ্ছে। যে কারণে ১০১ রানে এগিয়ে থাকাও এমন পিচে বিশাল ব্যাপার। টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ওই ব্যবধানেই বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তাই বলে ম্যাচ থেকে এখনই আশা ছাড়ছেন না পেসার শরিফুল ইসলাম। তার বিশ্বাস, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরার

৬ উইকেট নিয়ে ব্যাটারদের সাহস জোগালেন শরিফুল Read More »

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতার ব্যতিক্রমী উদ্যোগ

বরিশাল জার্নাল ডেস্ক ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্ন বরিশাল গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে বরিশালে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বরিশালের হাতেম আলী কলেজের সামনে থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয়

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতার ব্যতিক্রমী উদ্যোগ Read More »

Scroll to Top