এবি

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হলেন আকন কুদ্দুসুর রহমান

ডেস্ক রিপোর্ট বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে বরিশাল জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ নিয়োগ দেওয়া হয়। একই দিনে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার। আকন কুদ্দুস রহমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের […]

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হলেন আকন কুদ্দুসুর রহমান Read More »

ভুয়া পুলিশ বলে এসআইকে পেটালেন স্থানীয়রা

ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জ শহরে পুলিশের এক কর্মকর্তা ও তার সোর্সকে বেধড়ক পিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।   রোববার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে গলাচিপা ও আলমখান লেনের মাঝামাঝি রেললাইন থানকাপড় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজান তার এক সোর্সকে সঙ্গে নিয়ে হোসিয়ারী কর্মচারী রমজান ও

ভুয়া পুলিশ বলে এসআইকে পেটালেন স্থানীয়রা Read More »

ইসরায়েলে ঘুরে বেড়াচ্ছে ইরানের এজেন্টরা

আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান যুদ্ধে ইরানকে ঘায়েল করার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কয়েক দশক ধরে ফন্দি আঁটছিল। এতে প্রত্যক্ষ সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানীতে হামলার ‘মাস্টারমাইন্ড’ এই দুই গোয়েন্দা সংস্থা। অভিযানে হত্যার শিকার হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর পর অভিযান পরিচালনার কিছু তথ্য

ইসরায়েলে ঘুরে বেড়াচ্ছে ইরানের এজেন্টরা Read More »

আগৈলঝাড়ায় `চাঁদা না পেয়ে’ প্রবাসীকে পিটুনি

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চাঁদার টাকা না দেওয়ায় প্রবাসী যোগেশ গাইন নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রীকেও হেনস্তা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড় গ্রামের আনন্দ গাইনের পুত্র যোগেশ গাইনকে গতকাল ধানডোবা গ্রামের গৌহর ফকিরের পুত্র খাইরুল ফকিরসহ অজ্ঞাত আরও দুইজন

আগৈলঝাড়ায় `চাঁদা না পেয়ে’ প্রবাসীকে পিটুনি Read More »

দলীয়করণের অভিযোগ তুলে বানারীপাড়া প্রেসক্লাবের ৬ নেতার পদত্যাগ

বানারীপাড়া প্রতিনিধি বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবে হঠাৎ করেই সৃষ্টি হয়েছে অস্থিরতা, যার কারণে দেখা দিয়েছে ভাঙনের শঙ্কা। রবিবার (১৫ মার্চ) সংগঠনের কার্যক্রমে দলীয়করণ, অবমূল্যায়ন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে প্রেসক্লাবের কমিটির ছয়জন শীর্ষ পদধারী একযোগে পদত্যাগ করেছেন। তাদের এই সিদ্ধান্তে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পদত্যাগকারী নেতারা হলেন- সহ-সভাপতি কাজী শাহীন মাহমুদ, যুগ্ম

দলীয়করণের অভিযোগ তুলে বানারীপাড়া প্রেসক্লাবের ৬ নেতার পদত্যাগ Read More »

ইসরাইলে হামলায় প্রথমবারের মতো সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় প্রথমবারের মতো কৌশলগত কঠিন জ্বালানিভিত্তিক সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। খবর তাসনিম নিউজের। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রতিশোধমূলক সামরিক অভিযান ট্রু প্রমিজ ৪ এর অংশ হিসেবে রোববার ইসরাইলের বিরুদ্ধে ৫৪তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিবৃতিতে

ইসরাইলে হামলায় প্রথমবারের মতো সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের Read More »

এবার নতুন প্রশাসক পেল ৪২ জেলা পরিষদ

ডেস্ক রিপোর্ট বিভিন্ন সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের পর এবার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ

এবার নতুন প্রশাসক পেল ৪২ জেলা পরিষদ Read More »

প্রায় এক যুগ পর একসঙ্গে চঞ্চল-মোশাররফ

বিনোদন ডেস্ক দেশের অভিনয় জগতের দুই অনন্য প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। ছোট পর্দায় তাদের একসঙ্গে দেখা মানেই দর্শকের জন্য অভিনয়ের এক অনন্য উৎসব। তবে বড় পর্দায় এই জনপ্রিয় জুটির উপস্থিতি যেন দীর্ঘদিন ধরেই ছিল অধরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। প্রায় ১২ বছরের বিরতি ভেঙে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন এই

প্রায় এক যুগ পর একসঙ্গে চঞ্চল-মোশাররফ Read More »

৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ, ক্ষোভ বিরোধীদলীয় নেতার

ডেস্ক রিপোর্ট জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিন অতিবাহিত হলেও এখনও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা এ ক্ষোভ প্রকাশ করেন। ডা. শফিকুর রহমান জানান, ১০ নম্বর অর্ডার

৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ, ক্ষোভ বিরোধীদলীয় নেতার Read More »

পহেলা বৈশাখ কৃষি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৫ মার্চ)  কৃষক কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। তিনি বলেন, ‘সকালে সংসদ সচিবালয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‍কৃষক কার্ড বিষয়ক বৈঠক হয়। বৈঠকে পজেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক

পহেলা বৈশাখ কৃষি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Read More »

Scroll to Top