আগৈলঝাড়ায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে আহত ৩

 

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস সংলগ্ন কান্দিরপাড় নামক স্থানে বরিশালগামী হাজী ক্লাসিক লোকাল বাস ও ব্যাটারি চালিত একটি ইজিবাইকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয় । এ সময় ব্যাটারি চালিত ইজি বাইকের তিন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়দের দাবি, ব্যাটারি চালিত ইজি বাইকের ড্রাইভার বেপরোয়া গতিতে আসার কারণে বাসের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ব্যাটারি চালিত ইজিবাইকটি পানি থেকে উদ্ধার করে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top