মেহেন্দিগঞ্জে অধ্যাপক আবদুল জব্বারের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার মেহেন্দিগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন।
রবিবার (৮ জুন) সকাল ১০টায় উপজলো মাল্টিপারপাস হলরুমে মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিনের ব্যবসায়ী বিভাগের সেক্রেটারী ও ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি ছগির বিন সাঈদ. জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম সাইফুর রহমান ও এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর ও ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সেক্রেটারী কামরুল হাসান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জামায়াতের জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top