মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে ফিলিস্তিনি শহীদদের জন্য দোয়া

 

মনপুরা (ভোলা) প্রতিনিধি

বুধবার (৯ই এপ্রিল)  সকাল ১০.৩০ মিনিটে  ভোলার মনপুরায় মনপুরা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।  মনপুরা রিপোর্টার্স ইউনিটির  সভাপতি মহিব্বুল্যাহ ইলিয়াছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  লোকমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামছুউদ্দিন বাচ্চু চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত)  মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর আলম সাহিন,  উপজেলা জামায়াতের সাবেক আমীর ও শুরা সদস্য মাওলানা মোঃ সামসুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুরনবী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সহ-সভাপতি হাফেজ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ইউনুস, জাতীয়তাবাদী যুবদলের উপজেলা সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, জাতীয়তাবাদী ওলামা দলের মাওলানা ফারুক, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজালাল আলামিন, গণধিকার পরিষদের উপজেলা সভাপতি মো. হাসান, সাবেক সভাপতি হাজীরহাট ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির মো.জনাল উদ্দিন,  ইউপি সদস্য ভুট্টু মিয়া   উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের  সাবেক সেক্রেটারি নূর আলম শামীম, উপজেলা আহব্বায়ক  একরাম কবির প্রমুখ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top