তাকওয়াবান মানুষ ভোট চুরি করে না : জহিরউদ্দিন বাবর

 

বরিশাল জার্নাল ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের উদ্দ্যোগে আয়োজিত রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর বলেন, পবিত্র মাহে রমাদানের মূল উদ্দ্যেশই তাকওয়ার নীতি অবলম্বন করা।

তিনি বলেন, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে হারাম থেকে বেঁচে থাকা এবং তাঁর হুকুম-আহকাম মেনে চলাই হল তাকওয়া। অন্যকথায় সকল প্রকার হারাম থেকে নিজেকে রক্ষা করে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। তাকওয়াবান কোন ব্যাক্তির পক্ষে অন্যের ক্ষতি করা সম্ভব নয়, চাল চুরি করা সম্ভব না, ভোট চুরি করা সম্ভব না, দেশের টাকা পাচার করা সম্ভব না।

ইউনিয়ন সভাপতি প্রভাষক মোঃ দিদারুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা সেক্রেটারি ডা. মাওলানা মোঃ মোর্শেদ আলম, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলাউদ্দিন প্যাদা, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ সানাউল্লাহ সাজিদ, ইসলামী ছাত্রশিবিরের মুলাদী উপজেলা সভাপতি মোঃ মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top