বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের শূরা অধিবেশন ও ইফতার মাহফিল

 

কাওসার হোসাইন, বিশেষ প্রতিনিধি : “ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করি।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানারীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার শূরা অধিবেশন ও ইফতার মাহফিল।

শাখা সভাপতি মাওলানা শিহাবউদ্দিন আহমেদের সভাপতিত্বে ১৫ মার্চ শনিবার বানারীপাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসা মাঠে উপজেলা শূরা অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শাখার সহ-সভাপতি শেখ শামসুল আলম মিলন, বরিশাল জেলার যুগ্ম সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, বরিশাল জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন জেলা সাধারণ সম্পাদক হাফেজ মোঃ সোলাইমান। আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন পৌর সভাপতি মোঃ জালিস মাহমুদ মৃধা, যুব আন্দোলন বানারীপাড়া উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ শামীম, উপজেলা ছাত্র আন্দোলন সভাপতি মাওলানা আতিকুল ইসলাম প্রমূখ।

শূরা অধিবেশন ও ইফতার মাহফিল শেষে ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি- মাওঃ শিহাব উদ্দিন আহমেদ সহ-সভাপতি- মাওঃ মনিরুল ইসলাম ও সেক্রেটারী- মোঃ আনিছুর রহমান।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top