মির্জাগঞ্জ দরবার শরীফের ২ দিনব্যাপী মাহফিল শুরু

 

উত্তম গোলদার, ‎মির্জাগঞ্জ সংবাদদাতা : ‎দক্ষিণাঞ্চলের সুফি সাধক পটুয়াখালীর মির্জাগঞ্জের হযরত ইয়ার উদ্দিন খলিফা (র.) এর দরবার শরীফে দুইদিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল রবিবার থেকে শুরু হয়েছে। ৩৩ বছর পর পবিত্র মাহে রমজানের হচ্ছে এ মাহফিল। এর ৩৩ বছর আগে একবার মাহে রমজানে পড়েছিলো এ মাহফিল। মাহফিলের সকল আয়োজন সম্পন্ন শেষে শ্রীমন্ত নদীর পূর্ব তীরে শুরু হয়েছে মাহফিল।

এ মাহফিলে লক্ষাধিক মুসল্লীদের সমাগম হবে বলে আশা করছেন মাহফিল আয়োজক কমিটি। এ মাহফিলে প্রথমদিন রবিবার (৯ মার্চ) তাফসির ও ওয়াজ নসিহত পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ক্বারী আব্দুল রহিম আল মাদানী। দ্বিতীয় ও শেষদিন সোমবার (১০ মার্চ) ওয়াজ নসিহত পেশ করবেন, মুফাসসিরে কোরআন ও খ্যাতনামা বক্তা হযরত মাওলানা মোফাজ্জল হোসাইন আব্বাসী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা এম হাসিবুর রহমান(সিলেট)।

পটুয়াখালী জেলা প্রশাসক ও হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) মাজার ওয়াকফ এস্টেটের সভাপতি আবু হাসনাত মো. আরেফীন এর সভাপতিত্বে এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগন উপস্থিত থেকে মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন।

‎হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) মাজার ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মল্লিক (শহীদ মল্লিক) জানান, মাহফিলের সকল আয়োজন সম্পন্ন। নিরাপত্তার জন্য রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী, মেডিকেল টিম। ৩৩ বছর পর পবিত্র মাহে রমজানের মাহফিল হচ্ছে। রোজাদারদের জন্য রয়েছে ইফতার ও সেহেরির ব্যাবস্থা এবং মহিলাদের জন্য মাহফিল শোনার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।শেষ দিন মির্জাগঞ্জ দরবার শরীফ জামে মসজিদের ইমাম ও খতিবের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা সমাপ্তি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top