চরফ্যাশনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার

 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা। শুক্রবার( ৭ মার্চ) বিকাল ৪টায় পৌর শহরের হোটেল মারুফ ইন্টারন্যাশনালে এ ইফতার অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে আমীর অধ্যক্ষ মীর মো: শরীফ হোসেনের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর ও ভোলা -৪ ( চরফ্যাশন – মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ,
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মহিববুল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ।

ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন, গণ অধিকার পাটির নেতা কর্মী শিক্ষক, আইনজীবী, সমাজসেবক, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top