ডা. আরিফুর রহমানের ইন্তেকাল, ফুলকুঁড়ি আসরের শোক

বরিশাল জার্নাল ডেস্ক : ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরীর সাবেক সভাপতি,  খ্যাতিমান চিকিৎসক, মাদ্রাসা, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডা. এম এম আরিফুর রহমান ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে সাতটায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরী, এ্যাপেক্স হোমিওপ্যাথিক কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ডা. এম এম আরিফুর রহমানের মৃত্যুতে ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরীর বর্তমান সভাপতি ডা. খান আবদুর রউফসহ উপদেষ্টা পরিষদ ও কর্ম পরিষদ শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top