বেড়াতে এসে লাশ হলো শিশু সাফওয়ান

মোঃ হানিফ সরদার, গৌরনদী (বরিশাল) :  উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামে সাফওয়ান (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের মোঃ ইমরান শিকদারের ছেলে শিশু সাফওয়ান। ঢাকা থেকে দাদা বাড়ী বেড়াতে আসে।
বুধবার দুপুরে শিশু সাফওয়ান অন্য শিশুদের সাথে খেলতে বের হয় আর ফিরে না আসায় তাকে সর্বত্র খোঁজাখুঁজি করে, না পাওয়া গৌরনদী থানায় তার দাদা মোঃ বাকের শিকদার একটি সাধারণ ডায়রি করেন।

বৃহস্পতিবার স্হানীয়রা সকালে ফজর নামাজ শেষে মসজিদ থেকে বের হলে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবায় শিশু সাফওয়ানের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়, পুলিশ এসে লাশ উদ্ধার করে। সরিকল তদন্ত কেন্দ্রের এস আই আযাদ হোসেন জানান, ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

শিশু সাফওয়ানে মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাফওয়ানে মৃতুর রহস্য উদঘাটন করে বিচার দাবি করেন সাফ ওয়ানের পরিবারসহ এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top