লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

বরিশাল জার্নাল ডেস্ক : লন্ডনে পৌঁছেছেন বিএনপি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী এয়ারবাস লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে। বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৯ মিনিট) তাকে বহন করা এয়ারবাসটি অবতরণ করে। হিথ্রো বিমান বন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেয়।

এসময় বিমানবন্দরে তাকে বরণ করতে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দরের বাহিরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top