বাকেরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

বরিশাল জার্নাল ডেস্ক : বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ৩ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায়  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাকেরগঞ্জ উপজেলার ২০২৫-২৬ সেশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দীন ইয়ামিন, বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফিরোজ আলম।
দ্বি বার্ষিক সম্মেলনে ২৪ সদস্য বিশিষ্ট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষণা ও শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য, আমরা পরস্প আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখতে হবে, আমরা ছিন্নবিছিন্ন অবস্থায় থাকলে জালেমরা আমাদেরকে শোষণ নির্যাতন অত্যাচার চালিয়ে যাবে আমাদের জালেমদেরকে মোকাবেলা করতে হলে একত্রিতভাবে থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top