বরিশাল জার্নাল ডেস্ক: ব্যবসায়ীদের সংগঠন আইবিডাব্লিউএফের বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন নগরীর সদর রোডস্থ কীর্তনখোলা মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ গুলজার আলমের সঞ্চালনায় ও এ্যাডভোকেট আজম খান সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রিয় সভাপতি মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রিয় ম্যানেজমেন্ট কমিটির সদস্য মো. হুমায়ুন কবির, কেন্দ্রিয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ নেয়ামুল করিম। বক্তব্য রাখেন বরিশাল জেলা আইবিডাব্লিউএফের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল অঞ্চল সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার প্রমুখ।
সম্মেলনে আইবিডাব্লিউএফের বরিশাল জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন অ্যাডভোকেট আজম খান, সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সৈয়দ গুলজার আলম, শাহানশাহ চৌধুরী সামু ও মীর নাসির। সেক্রেটারি মনোনীত হয়েছেন মো. মাছুম বিল্লাহ।
এছাড়া সহকারি সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, মো. খলিলুর রহমান মিজান ও কাইয়ুম বিল্লাহ মিঠু, অর্থ সম্পাদক- মো. সাইফুল ইসলাম, সহ. অর্থ সম্পাদক- মো. মাহাবুবুর রহমান, অফিস সম্পাদক আবদুল হাই মো. আবদুল্লাহ সহ-অফিস সম্পাদক- মাহফুজুর রহমান রোমান




