বানারীপাড়ায় ওয়ালটন আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল

 

মাহমুদুল হাসান, বানারীপাড়া : বানারীপাড়া হাই স্কুল মাঠে আয়োজিত ওয়ালটন আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে গ্রান্ড ফাইনাল ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। ক্রীড়া সংগঠক মেসার্স আশিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আশিকুল ইসলাম আজাদের সভাপতিত্ত্বে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল টি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বানারীপাড়া ব্রাদার্স এবং আউয়ার একতা সংঘের তুমুল লড়াইয়ে ১-০ গোলে আউয়ার একতা সংঘ শিরোপা জিতে নেয় । খেলার অনুষ্ঠান উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান, বিশেষ অতিথি উপস্থিত উপস্থিত ছিলেন বানারীপাড়া থানা ওসি মোঃ মোস্তফা, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ ফিরোজ আলম, সহ সিনিয়র ডিরেক্টর মোঃ মনিরুল হক, পৌর জামায়াতের আমির কাওসার হোসাইন, জেলা বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top