নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস

বরিশাল জার্নাল ডেস্ক

কেউ যদি অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করে, দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

সোমবার দুপুরে  নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

সারজিস আলম লিখেছেন, ‘সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন; তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top