মুলাদী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার গাছুয়া ইউনিয়নের মিয়ারহাট বাজারে সম্প্রতি আগুনে পুুড়ে যাওয়া দশটি দোকানের মালিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা আমির মাওলানা মোঃ আবু ছালেহ’র সভাপতিত্বে এবং গাছুয়া ইউনিয়ন সভাপতি প্রভাষক মোঃ দিদারুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দীন মুহাম্মদ বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোতালেব, উপজেলা কর্মপরিষদ সদস্য মু. আব্দুল্লাহ আহাদ, মুলাদী পৌরসভা আমির ডা. মাওলানা মোঃ মোর্শেদ আলম, চরকালোন ইউনিয়ন আমির মাওলানা মোঃ আব্দুল খালেক, মিয়ারহাট বাজার কমিটির সভাপতি মাওলানা মোঃ নেসার উদ্দীন ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষ যেখানেই বিপদগ্রস্থ ও সমস্যাগ্রস্থ হয় সেখানেই জামায়াতে ইসলামী ছুটে যায়। জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তারই ধারাবাহিকতায় যত প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের ক্ষয়ক্ষতি সংগঠিত হয় সেখানে সবার আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছুটে যায়।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর কর্মী মানেই একজন সমাজকর্মী।




