বানারীপাড়া মহাশ্মশানে দীপাবলি উৎসব

বানারীপাড়া প্রতিনিধি

৩০ অক্টোবর মঙ্গলবার বানারীপাড়া মহাশ্মশানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দীপাবলি উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। সূচনা পরবর্তী এলাকার ক্ষুদে শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও এস.পি ব্যান্ড মিউজিক শ্যামা সঙ্গীত পরিবেশনা করে।

বানারীপাড়া মহাশ্মশান কমিটির সভাপতি দেবাশীষ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ অন্তরা হালদার। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ মৃধা,পৌর বিএনপির যুগ্ম আহবায়াক আব্দুস সালাম, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা মোকাম্মেল হোসেন, পৌর জামায়াতের আমির কাওসার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কার্তিক বনিকের সঞ্চালনা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যোগেশ কর্মকার, বিটু দাস, দীলিপ কুমার দাস শিবু, কমল কান্তি বিশ্বাস, প্রসেনজিত বড়াল, রিপন বনিক, সৌরভ বিশ্বাস, পুর্নিমা ঘোষ, পুতুল শীল, হৃদয় সাহা, রাজীব সাহা, দীপংকর শীল, চন্দন সাহা, নিতিশ দেবনাথ, উজ্জ্বল মিস্ত্রী, অভিজিৎ ইন্দুু, রাম পাল, অজয় চক্রবর্তী, শাওন সাহা, জয় শীল, মানিক সাহা, অভি বনিক প্রমূখ।

দীপাবলি উৎসব ও শ্মশান কালীপূজা পরিচালনা কমিটির আহবায়ক সাগর চন্দ্র শীল জানান আনন্দমুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বানারীপাড়াতে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব পালিত হয়েছে এজন্য মহাশ্মশান কমিটি সর্বস্তরের জনগণকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top