হিজলায় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি

হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। উপজেলার স্থানীয় শিক্ষকরা সমন্বয় আলীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইয়েদুল আলম সরোয়ারকে সভাপতি এবং বড়জালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তরিকুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক হিসেবে কেন্দ্রীয় কমিটির নিকট প্রস্তাব পাঠায়।

এছাড়া প্রস্তাবিত কমিটিতে উত্তর বাউশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন রুবেলকে সিনিয়র সহসভাপতি, শাওড়া সৈয়দখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট একটি তালিকা কেন্দ্রীয় কমিটির নিকট প্রস্তাবনা দেয়া হয়।

প্রস্তাবনার আলোকে ২০ শে অক্টোবর বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সামছুদ্দীন ও সাধারণ সম্পাদক আবদুল লতিফ সাক্ষরিত মোট ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণ করা হয়।

নবগঠিত সহকারী শিক্ষক সমিতির নেতারা জানান, এ সংগঠন একটি অরাজনৈতিক পেশাজীবি সংগঠন। উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে সকল শিক্ষক নিয়ে কাজ করতে চায় এই সংগঠন। প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য দাবী আদায়েও ভুমিকা পালন করবে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top